যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বেগমপুর এলাকা থেকে গতকাল সোমবার বিকেলে একটি রিভলবার, দুইটি তাজা গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন কালিয়াকৈর উপজেলার বেগমপুরের ইসমাইল হোসেনের ছেলে মো. সোহেল (২৪)।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল পাঁচটার দিকে অভিযান চালিয়ে সোহেলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর হেফাজত থেকে একটি রিভলবার ও দুইটি গুলি উদ্ধার করা হয়।কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার হওয়া সোহেলের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী, চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।