যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকা থেকে শনিবার রাতে হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. নিজামউদ্দিন (৪০)। তিনি চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার আ. জলিলের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে নয়টার দিকে নিজামউদ্দিন কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার সালামের মোটর গেরেজের সামনে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পুলিশ সন্দেহজনক কারণে তাঁকে আটক করে। পরে পুলিশ নিজামউদ্দিনকে তল্লাশি করে তাঁর পকেট থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করে।