যুবক ছুরিকাহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার গেন্ডারিয়ায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ফারুক হোসেন (২২) নামের এক যুবক আহত হয়েছেন। তিনি ঢাকা-৭ (সূত্রাপুর) আসনের সাংসদ মিজানুর রহমানের কার্যালয়ের কর্মচারী। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, তিন-চারজন ছিনতাইকারী তাঁর পেটে ছুরি মেরে তাঁর কাছ থেকে একটি মুঠোফোন নিয়ে যায়।