প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি) বিস্ফোরণে এক যুবক দগ্ধ হয়েছেন। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ যুবক হলেন ময়মসসিংহের ছোটবড়ইহাটি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আবু হানিফ (৩০)। চান্দনা চৌরাস্তার ঈদগাহ জামে মসজিদ মার্কেটের একটি ক্লিনিকের সামনে বিলবোর্ড লাগাচ্ছিলেন আবু হানিফ। এ সময় পাশে থাকা একটি এসিতে হঠাৎ বিস্ফোরণ ঘটে। তাঁকে প্রথমে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়।