যুবক নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদীতে গত বৃহস্পতিবার রাতে ফারহান-২ নামের লঞ্চের সঙ্গে নৌকার ধাক্কা লাগে। এতে ছয় জেলেসহ নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় মো. আরিফ (২৬) নামের এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। আরিফ উপজেলার বড় মানিকা ইউনিয়নের উত্তর বাটামারা গ্রামের সাত ভাইদের বাড়ির মো. মানিকের ছেলে। আহত জেলেদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণ রায় চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করতে উপকূলীয় সব উপজেলায় বার্তা পাঠানো হয়েছে।