যুবক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাসচাপায় শরীফ হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। উপজেলার কাপাসিয়া-রাজেন্দ্রপুর সড়কের ভিটিপাড়া এলাকায় গতকাল শনিবার এ দুর্ঘটনা ঘটে। শরীফ উপজেলার মালিপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে। দুপুর সাড়ে ১২টার দিকে শরীফ ভাগনের বিবাহোত্তর বৌভাত অনুষ্ঠানে এক অতিথিকে আনতে কাপাসিয়া-রাজেন্দ্রপুর সড়ক দিয়ে মোটরসাইকেল নিয়ে রাজাবাড়ী বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। পথে কিশোরগঞ্জগামী জলসিঁড়ি পরিবহনের একটি বাস তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। গাজীপুর প্রতিনিধি