প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ট্রেনের ছাদ থেকে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। ফুলবাড়ী রেলস্টেশনের কাছে গতকাল মঙ্গলবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মাহাবুব (৩৫)। তিনি রংপুর সদর উপজেলার বাসিন্দা মতিউর রহমানের ছেলে। গতকাল ভোর সাড়ে ছয়টার দিকে ফুলবাড়ী রেলস্টেশন থেকে ২০০ গজ উত্তরে আউটার সিগন্যালের
কাছে সৈয়দপুরগামী আন্তনগর ট্রেন সীমান্ত এক্সপ্রেসের ছাদ থেকে মাহাবুব পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।