যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় মুহাম্মদ মোস্তাফা (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে উপজেলার বিবিরহাট-কাজিরহাট সড়কের পাইন্দং জুগিনীঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোস্তাফার বাড়ি উপজেলার ভূজপুর থানার উত্তর জুজখোলা গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিরিহাটগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মোস্তাফা নিহত হন। এ সময় জহিরুল ইসলাম নামের অপর এক যাত্রী আহত হন। ফটিকছড়ি থানার ওসি মো. মফিজ উদ্দিন প্রথম আলোকে জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি|