প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয় উপজেলায় শুক্রবার গভীর রাতে যাত্রীবাহী বাসের চাপায় সাদ্দাম হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি জেলা সদর উপজেলার খাগরাকুড়ি গ্রামের ছমিরউদ্দিনের ছেলে। শুক্রবার রাত আড়াইটার দিকে উপজেলার বরঙ্গাইল এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী বাস পেছন দিক থেকে অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশা থেকে সাদ্দাম ছিটকে রাস্তার ওপর পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মানিকগঞ্জ প্রতিনিধি|