যুবক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় মোক্তার হোসেন (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার ভেলানগরের জেলখানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোক্তার হোসেন শিবপুর উপজেলার কারারচর এলাকার বজলু মিয়ার ছেলে। তিনি মোটরসাইকেল মেরামত করতেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোক্তার হোসেন একটি মোটরসাইকেল পরীক্ষামূলকভাবে চালাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ভৈরবগামী একটি ট্রাক তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। গুরুতর
অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।