প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে সাচ্চু মিয়া (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাঘাচং রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। সাচ্চুর বাড়ি নেত্রকোনা সদর উপজেলার কুমারপাড়া গ্রামে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার বলেন, ওই যুবক মুঠোফোনে কথা বলছিলেন। এ কারণেই দুর্ঘটনার শিকার হন।