যুবক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় গতকাল শনিবার রাতে বাসের ধাক্কায় এক এক যুবক (২৫) নিহত হয়েছেন। রাত নয়টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই যুবকের কোনো নাম-পরিচয় জানা যায়নি। সূত্র জানায়, রাত আটটার দিকে ধানমন্ডি থানার সিটি কলেজসংলগ্ন সড়ক দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন ওই যুবক। তখন মৈত্রী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। উদ্ধার করে পাশেই একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ধানমন্ডি থানার এএসআই বাদশাহ আলম প্রথম আলোকে জানান, বাসটিকে আটক করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক