যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় লেগুনার ধাক্কায় আনোয়ার হোসেন (৩৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। গতকাল শনিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আনোয়ার হোসেন চাঁদপুরের ফরিদগঞ্জ থানার বিষ কাটালি এলাকার ওয়াহিদ আলীর ছেলে। নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আবদুস ছালাম বলেন, বিকেলে আনোয়ার হোসেন সড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি কাভার্ড ভ্যান পেছন থেকে একটি লেগুনাকে ধাক্কা দেয়। পথচারী আনোয়ার হোসেন লেগুনার ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। তাঁর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।