যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাগারপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে বাবুল রানা (২৮) মারা গেছেন। গতকাল শনিবার দুপুরে ঢাকা-কিশোরগঞ্জ রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল রানা পঞ্চগড় সদর থানার গোয়ালঝাড় এলাকার নবীবুর রহমানের ছেলে। নরসিংদীর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, কালীগঞ্জ উপজেলার বাগারপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে বাবুল রানা ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় ব্যক্তিরা পুলিশে খবর দিলে বেলা আড়াইটার দিকে লাশ উদ্ধার করা হয়। নিহত বাবুল রানা কালীগঞ্জে একটি কারখানায় চাকরি করতেন।
গাজীপুর প্রতিনিধি