যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার মাস্টারবাড়ী এলাকায় গাড়িচাপায় অজ্ঞাতনামা এক যুবক (৩৫) নিহত হয়েছেন। গত সোমবার রাতে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. কামাল পাশা জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাঁকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই ওই যুবক মারা যান। তাঁর পরনে কালো ফুল প্যান্ট ও সবুজ ফুলহাতা শার্ট রয়েছে।