প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা যুবক (২৫) নিহত হয়েছেন। জিআরপি পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার রাত নয়টার দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ফেনী রেলস্টেশনের দিকে যাচ্ছিল। এ সময় ফেনী রেলস্টেশন ও বারাহিপুর রেলগেটের মাঝামাঝি খাজুরিয়া নামক স্থানে এক অজ্ঞাতনামা যুবক রেললাইন অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।