যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলায় গত রোববার রাতে নছিমন উল্টে হুমায়ুন কবির (৩০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। নিহত হুমায়ুন লোহাগড়ার শালনগর ইউনিয়নের নওয়াখোলা গ্রামের এনায়েত মোল্লার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত নয়টার দিকে লোহাগড়ার মাকড়াইল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে গতিরোধকে ধাক্কা লেগে একটি নছিমন উল্টে যায়। এতে নছিমনের চাপায় ঘটনাস্থলেই যাত্রী হুমায়ুনের মৃত্যু হয়। নছিমনে আর কোনো যাত্রী ছিল না। লোহাগড়া থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ওলিয়ার রহমান বলেন, পরিবারের আবেদনের ভিত্তিতে জেলা প্রশাসকের অনুমতি নিয়ে লাশ দাফন করা হয়েছে। ময়নাতদন্ত হয়নি।