যুবক হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলন্ত বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মো. হাসেম মিয়া (৩০) নামের এক যুবক রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি পাবনার নাজিরগঞ্জ পেয়ার ব্রাহ্মণদি এলাকার জয়নাল উদ্দিন মিয়ার ছেলে। গতকাল শুক্রবার সকালে অসুস্থ অবস্থায় হাসেম মিয়া জানান, বৃহস্পতিবার বিকেলে তিনি মাদারীপুরের মোস্তফাপুর থেকে হানিফ পরিবহনের বাসে করে বাড়ির উদ্দেশে রওনা করেন। বাসের পাশের সিটে বসে থাকা এক ব্যক্তি তাঁর সঙ্গে সখ্য গড়ে তোলেন। অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি তাঁকে খেজুর খাওয়ান। এর কিছুক্ষণ পর তিনি বাসের মধ্যেই অচেতন হয়ে পড়েন। এ সময় তাঁর কাছে থাকা ২০ হাজার টাকা নিয়ে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি পালিয়ে যান।