যুবককে কুপিয়ে হত্যা করল বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে মজনু মিয়া (২২) নামের এক বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করেছে। তিনি বেনাপোলের শিকড়ি গ্রামের আবদুল আওয়ালের ছেলে। গতকাল মঙ্গলবার সকালে পুটখালী সীমান্তে এ ঘটনা ঘটে।বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত শেষে মজনুর লাশ বাড়িতে নেওয়া হয়েছে।