যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নিহতের বাবা মৌলা আলী বাদী হয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জামাল মোহাম্মাদসহ ২৩ জনকে আসামি করে আখাউড়া থানায় মামলাটি দায়ের করেন। পুলিশ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার রাতে পৌর শহরের দুর্গাপুর গুচ্ছগ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন খানজাহান আলীকে বাড়ি থেকে ধরে নিয়ে কুপিয়ে হত্যা করে। আখাউড়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, গত বুধবার রাতে পুলিশ ওই গ্রামের আবদুল কাদের মনু ও আল জাহানকে গ্রেপ্তার করেছে।