যুবককে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় গত বুধবার রাতে সিরাজুল ইসলাম (২৭) নামের এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। পার্বতীপুর-রংপুর রেলপথের বাশুপাড়া সাকোয়া সেতুর কাছ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।সিরাজুলের বাড়ি উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া গ্রামে।নিহত সিরাজুল ইসলামের ভাই আশরাফুল জানান, গত বুধবার রাত ১০টার দিকে সিরাজুল বাড়ি থেকে বাইরে গিয়ে আর ফিরে আসেননি। বছর খানেক আগে একই ইউনিয়নের জমির হাট ডাঙ্গাপাড়া গ্রামের মমিনুল ইসলামের মেয়ে মৌসুমীকে তিনি বিয়ে করেন। কিন্তু বিয়ের তিন মাসের মাথায় তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। আজ শুক্রবার সিরাজুল ইসলামের দ্বিতীয় বিয়ে করার কথা ছিল।