প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে গত মঙ্গলবার আবদুর রাজ্জাক মোল্লা (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে৷ রাজ্জাকের বাড়ি সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্যনগর গ্রামে। রাজ্জাকের ভাতিজা রাজীব মোল্লা বলেন, তাঁর চাচা মঙ্গলবার বিকেলে রিকশায় করে সূর্যনগর থেকে রাজবাড়ী শহরে আসছিলেন। বাগমারায় এলাকায় পেঁৗছালে এক সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।