যুবককে ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে এক যুবককে ট্রাক চাপা দিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ফরিদপুর সদরের সিঅ্যান্ডবি ঘাট এলাকায়।শ্রমিকদের সূত্রে জানা যায়, বুধবার বিকেল পাঁচটার দিকে মাটি কেটে ট্রাকে ভরার সময় ট্রাকের চালক মোস্তফাডাঙ্গি এলাকার আতিয়ার রহমানের (২৬) সঙ্গে মাটি কাটা শ্রমিক আলমগীর শেখের (২০) বচসা হয়। একপর্যায়ে আতিয়ার আলমগীরকে মারধর করেন। আলমগীর বিষয়টি তাঁর ভাই লিটন শেখকে (২৫) মুঠোফোনে জানান। ওই চালক মাটি ভরে ট্রাক নিয়ে আসার সময় সিঅ্যান্ডবি ঘাট টোলঘরের সামনে লিটন ট্রাকটির গতি রোধ করার চেষ্টা করলে চালক আতিয়ার লিটনের শরীরের ওপর দিয়ে ট্রাক চালিয়ে দেন।প্রত্যক্ষদর্শীরা জানান, লিটন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।ফরিদপুর কোতোয়ালি থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, নিহত লিটনের লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকচালক পলাতক।