যুবককে পুলিশে দেওয়ায় বৃদ্ধকে ছাত্রলীগ নেতার মারধর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় স্থানীয় ছাত্রলীগের এক নেতা ও তাঁর সমর্থকেরা এক ব্যক্তিকে মারধর করেছেন। আহত আবদুল হককে (৫৪) আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডাকাত সন্দেহে এক যুবককে পুলিশে দেওয়ায় ছাত্রলীগের নেতা কামরুজ্জামান ও তাঁর সমর্থকেরা তাঁকে মারধর করেন।উপজেলার পশারগাতী গ্রামের সোয়েবুর রহমান জানান, গত শনিবার রাত ১১টার দিকে আবদুল হক ঢাকা-খুলনা মহাসড়কের দাসেরহাট গ্রাম থেকে পানু কাজী (২৪) নামে এক যুবককে আটক করে পুলিশে দেন। এর পরই মুকসুদপুর ডিগ্রি কলেজের জিএস ছাত্রলীগের কামরুজ্জামান ও মো. নজরুল ইসলাম আবদুল হককে ধরে বেদম মারধর করেন।পশারগাতী গ্রামের লোকজন জানান, শুক্রবার রাতে মহাসড়কে একটি ডাকাতির ঘটনায় পানু জড়িত ছিলেন বলে তাঁদের ধারণা।