যুবককে হত্যার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জ শহরের বগাদিয়া এলাকায় গতকাল রোববার ইউসুফ মিয়া (২২) নামের এক যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, শহরের নগুয়া এলাকায় রহিম ও তাঁর ভাই ইউসুফের আসবাবের দোকান রয়েছে। ওই এলাকায় বগাদিয়ার এক বাসিন্দা তাঁর পরিবার নিয়ে ভাড়া থাকেন। এই ভাড়াটিয়ার এক মেয়ের সঙ্গে ইউসুফের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্ক মেয়ের বাবা মেনে নেননি। মেয়ের চাচাতো ভাই শনিবার রাতে ইউসুফকে বগাদিয়ার বাড়িতে আটকে রেখে নির্যাতন চালান। খবর পেয়ে ইউসুফের মা মনোয়ারা গতকাল ভোরবেলায় ওই বাড়িতে যান। মনোয়ারা তাঁর ছেলেকে ছেড়ে নিতে বলেন। কিন্তু মেয়েটির চাচাতো ভাইসহ অন্যরা ইউসুফকে ছাড়েননি। পরে সকালে ইউসুফের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। মনোয়ারা বলেন, তাঁর ছেলেকে ঠান্ডা মাথায় হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।