যুবকল্যাণ তহবিল বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামরিক শাসনামলে জারি করা ইয়ুথ ওয়েলফেয়ার ফান্ড অধ্যাদেশ বাতিল করে নতুন আইন করতে সংসদে বিল পাস হয়েছে। আজ মঙ্গলবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার যুবকল্যাণ তহবিল বিল ২০১৬ সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

উচ্চ আদালত সংবিধানের সপ্তম সংশোধনী বাতিল করায় সামরিক শাসনামলে জারি করা অধ্যাদেশগুলো বাতিল হয়।

বিলে যুবকল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ড গঠনের বিধান রাখা হয়েছে। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন যুব ও ক্রীড়ামন্ত্রী। তহবিল ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি বাছাই কমিটি থাকবে। কমিটির প্রধান হবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব। কমিটি অনুদানের জন্য পাওয়া প্রস্তাবগুলো পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ করবে। সুপারিশ অনুমোদন করবে পরিচালনা বোর্ড।