যুবকের অর্থদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১০২ পিস পর্নো সিডিসহ মিজানুর রহমান (২৭) নামের এক যুবককে আটকের ঘটনায় ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা গাউছুল আযম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দেন। এর আগে শুক্রবার রাত সোয়া ১১টায় পর্নো সিডিসহ ওই যুবককে সিদ্ধিরগঞ্জের বটতলা রসুলপুর এলাকা থেকে আটক করেন সিদ্ধিরগঞ্জ র্যাব-১১-এর এসআই হারুনুর রশীদ।