যুবকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলায় এক শিশুকে (৮) যৌন নিপীড়নের দায়ে উপজেলার পার্বতীপুর গ্রামের দেলোয়ার হোসেন (৩৮) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী এ সাজা দেন। গাইবান্ধা সদর থানার পুলিশ সূত্র জানায়, খেলতে থাকা শিশুটিকে নিজ ঘরে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করে দেলোয়ার। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে দেলোয়ার পালিয়ে যান। পরে শিশুটির বাবা সদর থানায় অভিযোগ করলে পুলিশ পার্বতীপুর গ্রাম থেকেই দেলোয়ারকে আটক করে। বিকেলে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাদণ্ড দেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউর রহমান বলেন, গতকালই দেলোয়ারকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।