প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী বেইলি সেতু এলাকা থেকে ১০ গ্রাম গাঁজাসহ আটক অরুণ দাস (২৬) নামের এক মাদকাসক্ত যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান এই আদেশ দেন। দুমকি থানার ওসি মো. আজম খান ফারুকী জানান, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অরুণ দাস ভাড়ায় মোটরসাইকেলে করে দুমকির লেবুখালী-বাউফল সড়ক দিয়ে লেবুখালী বেইলি সেতু অতিক্রমকালে ওই দুজনকে আটক করা হয়। পুলিশ অরুণ দাসের দেহ তল্লাশি করে ১০ গ্রাম গাঁজা জব্দ করে। পরদিন সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অরুণ দাসকে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। মোটরসাইকেলচালক সুমন গাজীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।