যুবকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা ভূমি কার্যালয়ে ঔদ্ধত্যপূর্ণ আচরণের অপরাধে এক যুবককে ভ্রাম্যমাণ আদালত সাত দিনের কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন কাপাসিয়ার সূর্যনারায়ণপুর গ্রামের আবদুল হক পালোয়ানের ছেলে আল আমীন পালোয়ান (৩২)। জানা গেছে, আবদুল হক ভূমি কার্যালয়ে একটি নামজারির আবেদন জমা দেন। গতকাল নামজারির বিষয়ে শুনানির সময় আল আমীনও উপস্থিত ছিলেন। শুনানি চলাকালে আল আমীন ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস এম সাইফুর রহমান আল আমীনকে দণ্ডাদেশ দেন।