যুবকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরে এক ছাত্রীকে উত্ত্যক্ত (ইভ টিজিং) করার দায়ে শাহাদত হোসেন ওরফে লিজন বাবু (২১) নামের এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।জানা গেছে, জামালপুর শহরের বজরাপুরে বেসরকারিভাবে পরিচালিত একটি আশ্রয়কেন্দ্রের ওই ছাত্রী স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ে পড়াশোনা করে। স্কুলে যাওয়া-আসার পথে তাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিল শাহপুর এলাকার বখাটে যুবক শাহাদত।