যুবকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করার দায়ে হাবিবুর রহমান চৌধুরী নামের এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকাল সাড়ে নয়টার দিকে শহরের এস এস মডেল উচ্চবিদ্যালয়ের সামনে এক পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করায় পুলিশ হাবিবুরকে গ্রেপ্তার করে। তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত হাবিবুরকে এ দণ্ডাদেশ দেন।