যুবকের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকার কারখানার নারী শ্রমিককে যৌন হয়রানির দায়ে পুলিশ এক যুবককে গতকাল মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে কারাদণ্ড দেন। দণ্ডিত ওই ব্যক্তির নাম মো. আনোয়ার হোসেন (২০)। তিনি কালিয়াকৈর উপজেলার হিজলতলী গ্রামের নুরুল ইসলামের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা থেকে কারখানার ওই নারী শ্রমিক গতকাল মঙ্গলবার সকালে উপজেলার হিজলতলী এলাকায় যাচ্ছিলেন। তিনি একটি লেগুনা দিয়ে হিজলতলী এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা বখাটে আনোয়ার হোসেন তাঁকে জোর করে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।