যুবকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় কারাগারে মাদক সরবরাহের অভিযোগে আমিনুর রহমান নামের এক যুবককে ভ্রাম্যমাণ আদালত দুই বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।গতকাল রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াস মেহেদী এই আদেশ দেন। পুলিশ জানায়, দুপুরে ওই যুবক জেলখানার এক হাজতির সঙ্গে দেখা করার নাম করে হেরোইন, গাঁজাসহ কিছু নেশাজাতীয় বড়ি নিয়ে যান। এ কারারক্ষীরা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন।