প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. কবিরুল ইসলাম (১৯)। তিনি পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের তেলীপাড়া গ্রামের আবদুল আজিজের ছেলে। পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এবং জেলা ও দায়রা জজ মুহমঞ্চদ মাহবুব উল ইসলাম গতকাল সোমবার দুপুরে এই দণ্ডাদেশ দেন। এ সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে ওই দণ্ডাদেশ দেন।
পঞ্চগড় প্রতিনিধি