যুবকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের সদর উপজেলায় গতকাল বুধবার এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে আবদুল্লাহ আল মামুন (২১) নামের এক যুবককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন জানান, ওই যুবকের বাড়ি সদর উপজেলার নহনা গ্রামে। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে তিনি ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন। পরে ওই ছাত্রীর অভিভাবকেরা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মামুনকে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ওই শাস্তি দেওয়া হয়।