যুবকের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের তাড়াইলে গতকাল মঙ্গলবার দুপুরে মো. রিপন (৩৩) নামের এক যুবককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রিপন কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ (বাজারপাড়া) গ্রামের বাসিন্দা। রিপন গত সোমবার রাতে উপজেলার তালজাঙ্গা বাজারের কাছে মদ খেয়ে মাতলামি করছিলেন। এ সময় অদূরে থাকা টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আধা লিটার চোলাই মদসহ তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতে রিপন তাঁর দোষ স্বীকার করার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আক্তার তাঁকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন।