যুবকের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুঠোফোনে প্রেমিকার অশ্লীল ছবি ধারণ করে প্রতারণার অভিযোগে মিজানুর রহমান নামের এক যুবককে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গত সোমবার রাতে কুড়িগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এ সাজা দেন। পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, কলেজে পড়ার সময় তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর একপর্যায়ে মিজানুর মুঠোফোনে মেয়েটির অশ্লীল ছবি ধারণ করেন। সম্প্রতি মেয়েটি বিয়ের চাপ দিলে ওই যুবক অশ্লীল ছবি ফাঁস করার হুমকি দেন।