যুবকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ডাকা হরতাল চলাকালে গতকাল রোববার সকালে গাজীপুরে পিকেটিংয়ের অভিযোগে তরিকুল ইসলাম (২৭) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তরিকুলের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া এলাকায়। পুলিশের ভাষ্যমতে, গতকাল সকাল সাড়ে আটটার দিকে গাজীপুরের চান্দনা এলাকায় ঢাকা-গাজীপুর সড়কে গাড়ি ভাঙচুর ও রাস্তায় পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে পুলিশ তাঁকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে কারাদণ্ডাদেশ দেন।