যুবকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থী এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। ছাত্রীটি পরীক্ষাকেন্দ্র থেকে ফেরার পথে তাকে উত্ত্যক্ত করছিলেন কমল চন্দ্র বর্মণ (২০) নামের ওই যুবক। এ দৃশ্য দেখে তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ কমলকে তৎক্ষণাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিচারক ইউএনও মো. শাকিল মাহমুদ তাঁকে এই দণ্ড দেন।

বগুড়া প্রতিনিধি