প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে গতকাল বৃহস্পতিবার রতন মিয়া (৩৫) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ইউএনও লোকমান হোসেন এ দণ্ডাদেশ দেন। রূপগঞ্জ থানার ভুলতা পুলিশ ফাঁড়ির এসআই রবিউল ইসলাম জানান, উপজেলার ষষ্ঠ শ্রেণিপড়ুয়া ওই মাদ্রাসাছাত্রীকে কয়েক দিন ধরে উত্ত্যক্ত করছিলেন রতন মিয়া। গতকাল ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে রতনকে আটক করে পুলিশ ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে ওই দণ্ড দেওয়া হয়।