যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টর এলাকা থেকে গতকাল বুধবার সকালে পুলিশ অজ্ঞাতনামা এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে। তাঁর সারা শরীরে থেঁতলানো জখমের চিহ্ন পাওয়া গেছে।
উত্তরা পশ্চিম থানার পুলিশ জানায়, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে সকাল ছয়টার দিকে উত্তরা পশ্চিম থানার পুলিশ রানা ভোলা অ্যাভিনিউয়ের পাশ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে। তাঁর পরিচয় পাওয়া যায়নি।