যুবকের খুন হওয়া লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের চাঁনপুর গ্রামের ‘ছোট ফেনী নদীর’ পাশ থেকে আজ সোমবার সকালে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
ওই যুবকের গায়ে হালকা মেরুন রঙের শার্ট ও পরনে হালকা খয়েরি রঙের প্যান্ট রয়েছে। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে স্থানীয় লোকজন ‘ছোট ফেনী নদীর’ পাশে হাত-পা বাঁধা ও গলাকাটা অবস্থায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে ইউপি চেয়ারম্যানকে খবর দেয়। ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ দাগনভূঞা থানার পুলিশকে এ ব্যাপারে জানান। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, ওই যুবককে অন্য কোথাও থেকে ধরে এনে এই স্থানে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা হবে।