প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে মো. আজাদ (২৬) নামে এক যুবক পাঁচ বছর আগে নিখোঁজ হন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ঢাকার কেরানীগঞ্জ ও সৈয়দপুর থানায় পৃথক জিডি করা হয়েছে। পুলিশ ওই যুবকের নিখোঁজের ঘটনা সন্দেহের চোখে দেখছে। সাম্প্রতিক জঙ্গি হামলার পর পুলিশ ও র্যাব নিখোঁজ ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু করলে ওই নিখোঁজ যুবকের বিষয়টি পুলিশের নজরে আসে। পুলিশ সন্দেহভাজন হিসেবে ওই যুবকের জঙ্গি সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে। নিখোঁজ যুবকের বাড়ি সৈয়দপুর শহরের হাতিখানা মহল্লায়। থানার ওসি আমিরুল ইসলাম বলেন, জঙ্গি হামলার পর সন্দেহভাজন হিসেবে নিখোঁজ যুবকের জঙ্গি সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।