যুবকের গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় কাওসার আহমেদ (২৫) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাতে হাউলি এলাকার কিসলু মিয়ার বাড়ির একটি ফ্ল্যাট থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। এলাকাবাসীর ভাষ্যমতে, গত মাসে ওই বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট ভাড়া নেন কাওসার। ফ্ল্যাটটিতে কাওসারের সঙ্গে তাঁর মা, ছোট ভাই, স্ত্রী ও দুই মেয়ে থাকতেন। পাঁচ দিন ধরে ফ্ল্যাটের দরজা বন্ধ ছিল। শুক্রবার ফ্ল্যাটের ভেতর থেকে পচা গন্ধ বের হলে পুলিশে খবর দেওয়া হয়। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনউদ্দিন জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি বলেন, ফ্ল্যাটের কোনো ভাড়াটিয়া কাওসারকে হত্যা করে থাকতে পারে। এ ঘটনায় কাওসারের মামা বাদী হয়ে মামলা করেছেন।