যুবকের গলিত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গতকাল শনিবার বিকেলে একটি স্বর্ণের দোকান থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৮) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা, দুই-তিনদিন আগে যুবকটিকে হত্যা করা হয়।ফতুল্লার পশ্চিম লামাপাড়া দরগাবাড়ী জামে মসজিদ কমিটির সভাপতি মজিবর মাতবর জানান, আলম মিয়া নামের এক ব্যক্তি দরগাবাড়ী জামে মসজিদ মার্কেটের একটি দোকান ভাড়া নিয়ে তিন বছর ধরে স্বর্ণালংকার তৈরি ও বিক্রি করে আসছিলেন। দোকানের মালিক আলম মিয়া ছাড়াও আরও চার-পাঁচজন কর্মচারী থাকত। গত বৃহস্পতিবার থেকে দোকানটি তালাবদ্ধ ছিল। এর মধ্যে দোকানের মালিক ও কর্মচারীদের দেখা যায়নি। গতকাল বিকেলে দোকান থেকে দুর্গন্ধ বের হতে থাকে। খবর দিলে পুলিশ এসে তালা ভেঙে দোকান থেকে লাশটি উদ্ধার করে।