যুবকের ঘুষিতে নাক ভেঙে গেছে পুলিশ কর্মকর্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক যুবকের ঘুষিতে নাক ভেঙে গেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক জয়নালের। গতকাল বুধবার সকালে ইকুরিয়া বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আক্রমণকারী যুবক জলিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।প্রত্যক্ষদর্শীরা জানান, ইকুরিয়া বাজার এলাকায় অবস্থিত একটি মসজিদের জায়গা দখল কেন্দ্র করে ওই এলাকার বাসিন্দা ইসমাইলের ছেলে মো. জলিলের সঙ্গে এএসআই জয়নালের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত জলিল এএসআই জয়নালের নাকে ঘুষি বসিয়ে দেন। এতে এএসআই জয়নালের নাক ভেঙে রক্ত পড়তে দেখা যায়। এ সময় অন্য পুলিশ সদস্যরা ওই যুবককে ধরে এলোপাতাড়ি পিটিয়ে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। তবে জলিলের বাবা মো. ইসমাইল জানিয়েছেন, তাঁর ছেলে মানসিক রোগী। তাঁর চিকিৎসা চলছে।