যুবকের ছয় মাসের দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে নোয়াখালীতে বেলাল হোসেন (২৫) নামে এক বখাটেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান তাঁর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ আদেশ দেন।
আদালতের আদেশের পর বেলালকে সুধারাম থানায় সোপর্দ করা হয়। আজ সোমবার তাঁকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হবে।