যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের উত্তর বারাহিগনি গ্রামের একটি রান্নাঘর থেকে পুলিশ গতকাল মঙ্গলবার সকালে এক অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল মঙ্গলবার সকালে জায়লস্কর ইউনিয়নের উত্তর বারাহিগনি পণ্ডিতবাড়ির একটি রান্নাঘরে আড়ার সঙ্গে একজন অজ্ঞাত যুবকের (২৫) লাশ ঝুলতে দেখা যায়। লাশের কোনো পরিচয় জানা যায়নি। প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা ও শ্যামলা বর্ণের ওই যুবকের গায়ে একটি হাফ শার্ট ও পরনে জিনসের প্যান্ট ছিল। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার ও ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন।