যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের হালিশহরের এ ব্লকের একটি ভাড়া বাসা থেকে রাফিউল ইসলাম (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই বাসার একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে এটি আত্মহত্যা।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ শাহজাহান কবীর প্রথম আলোকে বলেন, রাফিউল জায়গা জমির ব্যবসা করতেন। তাঁর প্রচুর টাকা দেনা হওয়ায় হতাশা থেকে আত্মহত্যা করেছেন।